
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১:৫৪

ডিভাইন আইটি লিমিটেড আইটি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’এ মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে। রোববার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডিভাইন আইটি লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইকবাল আহমদ ফখরুল হাসান (রাসেল) ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব