
প্রকাশ: ১ আগস্ট ২০১৯, ১৫:৫৯

‘কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়’, বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কারণ হজের সফরে মুমিন বান্দা দুনিয়ার সব লোভ-লালসা থেকে বিরত থেকে দু’টুকরো সাদা সফেদ কাপড়ে নিজেকে মুড়িয়ে শুধু আল্লাহর জন্য সুদূর মক্কার দীর্ঘ সফরে বেরিয়ে পড়ে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, হজের যাবতীয় কাজ সম্পাদন করার সময়গুলোতে স্ত্রী-সহবাস থেকে বিরত থাকলো এবং গোনাহের কাজ করলো না, সে যেন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া নবজাতকের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসলো।’ (বুখারি, মুসলিম, মিশকাত)
১০ আগস্ট হজ!
>> নিজেকে দুনিয়ার সব কাজ থেকে বিরত রাখা দৃঢ় মনোবল অর্জন করা।


প্রিয়নবি বলেছেন-
ইনিউজ ৭১/এম.আর