ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)’র মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে আমাদের স্কাউটের একটি টিম রয়েছে, ডিএসসিসি এলাকায় তাদের সূত্রমতে কমবেশি এক লাখ বাসায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। বর্তমানে আমাদের প্রতিটি নাগরিক সচেতন তাদের বাসা, অফিস ও কর্মস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রমে তারা মনোযোগী।’ তিনি আজ মঙ্গলবার বিশ্ব মশক দিবস
চট্টগ্রামের হামজারবাগের বিবিরহাট এলাকায় স্থায়ী দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা দিচ্ছে শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্ট। ট্রাস্টের দারিদ্র বিমোচন প্রকল্পের অধিনে সপ্তাহের প্রতি সোমবার বিকাল ৩টা থেকে সৈয়দ নূরুল বখতেয়ার শাহ্ দাতব্য চিকিৎসালয়ে এই সেবা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের ওই এলাকায় ২০১৮ সালের ৩০ জানুয়ারি দাতব্য চিকিৎসালয়টি স্থাপন করা হয়। কেন্দ্রে গর্ভবর্তী মা ও শিশুদের চিকিৎসা
মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে মতামত জানানোর কথা ছিল তালিকাভুক্ত রোহিঙ্গাদের। কিন্তু আজ মঙ্গলবার (২০ আগস্ট) কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে নির্ধারিত স্থানে সাক্ষাৎকার দিতে আসেননি প্রত্যাবাসনের তালিকাভুক্ত কোনও রোহিঙ্গা। মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত কেউ সেখানে আসেননি। তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের প্রতিনিধিরা তাদের সাক্ষাৎকার দিতে আসার জন্য উৎসাহিত করে যাচ্ছেন বলে
কষ্ট করে ডাস্টবিন পর্যন্ত না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিচে ময়লা ফেলার অভ্যাস আছে অনেকেরই। আমাদের দেশে তো এ ঘটনা অহরহই দেখা যায়। কিন্তু, একই কাজ যদি সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে করতে যান, তাহলে কিন্তু সমস্যা। গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। শহরটির পরিচ্ছন্নতা বিভাগের প্রধান মোহাম্মদ আলী আল কাবি জানিয়েছেন, এখন থেকে শারজাহতে কেউ বারান্দা থেকে ময়লা বাইরে ফেললে তাকে পাঁচশ’ দিরহাম
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে পাহাড়ি এলাকার একটি পারিবারিক বাগানের প্রায় ৬শ ফলদ গাছ কেটে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসবের মধ্যে আম, লিচু ও লেবু গাছ রয়েছে।জায়গার সীমানা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গাছগুলো কেটে ফেলেছে বলে অভিযোগ বাগানের মালিকপক্ষের। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত বাগান মালিকের ভাই মো.
উখিয়ার পাশের উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের দক্ষিণ আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে রেজু আমতলী বিজিবির সদস্যরা।কক্সবাজার ৩৪ বিজিবি মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজার ৩৪
জাতির পিতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপি জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ১৫ আগস্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্ম ভুমি ৪নং গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শোক র্যালী শেষে, আলোচনাসভা,
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া বাজারের পুরাতন ঈদগাহ মাঠে শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বালিাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাহাত হোসেন গাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক
পবিত্র হজে নিজ খরচে গিয়ে রাস্তায়- ইনি হলেন আলেসানে ওয়াতারা, আইভরি কোস্টের প্রেসিডেন্ট। এবার তিনি হজে গেছেন। তাকে এই ভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্র তাকে হজের খরচ দিতে চেয়েছিল তিনি নেন নাই। সৌদি বাদশাহ তাকে অতিথি হিসাবে ট্রিট দিতে চেয়েছিলেন, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। উনি নিজের আয়ে, নিজের খরচে সাধারণ মানুষের মতো হজ করতে চেয়েছেন। আর সেটাই উনি করেছেন। এই
দেশের সর্বত্র লুটপাট চলছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটপাটতন্ত্র কায়েম করেছে সরকার। তিনি বলেন, আগে সরকার ছিল অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখন হয়েছে- অব দ্য লুটেরাস, বাই দ্য লুটেরাস, ফর দ্য লুটেরাস। এ ছাড়া আর কিছু নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বিএনপিপন্থী গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনালিস্ট রিসার্স
হুইল চেয়ারে করে এসে এডিস মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি ক্রাচে ভরকরে কার্যক্রম পরিদর্শন করেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে গুলশানে বাসা বাড়িতে গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়। [https://cdn.jamuna.tv/2019/08/8559dd92-sequence-01.still001-1024x768.jpg] এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সতর্ক করার পরেও দ্বিতীয় দফায় কারও বাসায় এডিস মশার লার্ভা
রোহিঙ্গা অধ্যুষিত জনপদ উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের গত রোববার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন শ্রেণির যুবক ও অভিভাবক তাদের ছেলেমেয়েদের ভোটার করার জন্য বেশ তৎপর হয়ে উঠতে দেখা গেছে। সৃষ্টি হয়েছে একটি উৎসবমুখর পরিবেশ। তবে পরিপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়েছেন। বেশিরভাগ
বগুড়ার সান্তাহারে আবাসিক হোটেলগুলোতে রোমরমাভাবে দেহব্যাবসা চলছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন জেনেও না জানার ভুমিকা করছে। যুব সমাজ ও কলেজ পড়–য়া সন্তানদের নিয়ে চিন্তত হয়ে পরেছে এলাকার অভিবাভক মহল। অভিযোগে জানাযায় শহরের জনগুত্বপূর্ন ষ্টেশন টিকিট কাউন্টারের পশ্চিম পার্শ্বে প্রায় ১০টিরমত আবাসিক হোটেলে দিনরাত চলছে দেহব্যাবসা। কতিপয় ব্যক্তির নেতৃত্বে হোটেল পরিচ্ছন্ন কর্মীর নাম করে প্রতিদিন দেশের বিভিন্ন
মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে পাশের এলাকার মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা দুই বখাটের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই দুই শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০ টায় সদর উপজেলার কালিকাপুর একটি এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ পাঁচখোলা এলাকার জলিল মোড়লের ছেলে ও রুবেল একই এলাকার নান্নু মোল্লার ছেলে। পুলিশ ও স্বজনরা
অল্প খরচ আর পরিচর্যা ছাড়াই লাভজনক হওয়ায় পিরোজপুরে দিন দিন বাড়ছে আমড়া চাষ। যেকোন ধরণের ফল চাষ করতে চারা রোপনের পর অনেক পরিচর্যা করতে হয়। কিন্তু আমড়া চাষ এ থেকে সম্পূর্ণ আলাদা। গাছ রোপনের পর থেকে মাত্র ৩ থেকে ৪ বছরের মধ্যে ফল পাওয়া যায়। আর এজন্য তেমন কোন পরিচর্যা দরকার হয় না। এছাড়া মৌসুমি এ ফলের বেশ চাহিদ এবং
দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে (১০৬) গত দুই বছরে ফোন এসেছে প্রায় ৩১ লাখ। এসব ফোনকলের মধ্যে দুদকের তফসিলভুক্ত অপরাধের অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করছে দুদকের এনফোর্সমেন্ট টিম। দুই বছরে অভিযান চালানো হয়েছে সাড়ে ৬শ’রও বেশি। হাতেনাতে ঘুষের টাকাসহ গ্রেফতার হয়েছেন ৪৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী। দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হটলাইনে পাওয়া ৪৩টি অভিযোগ তফসিলভুক্ত হওয়ায় অনুসন্ধানের
আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে যা হচ্ছে সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আসামে যে ৪০ লাখ মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছে সেটি বাংলাদেশকে প্রভাবিত করবে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে
ইসলামিক বক্তা ও ধর্ম প্রচারক জাকির নায়েক নিজ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য মালয়েশিয়ানদের কাছে ক্ষমা চেয়ে জাকির নায়েক বলেন, প্রকৃতপক্ষে তিনি মোটেও বর্ণবাদী নন। তিনি অভিযোগ করে বলেছেন যে, তার সমালোচকরা তার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং তার বক্তব্যে মনগড়া কথা যোগ করা হয়েছে। জাকির নায়েক বলেন, গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করলে দেখবেন মালয়েশিয়ায় আমার বিরুদ্ধে জাতিগত বিভেদ সৃষ্টির
রাজধানীর ইস্কাটন এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক আত্মীয়কে দেখতে যান। হাসপাতালের জরুরি বিভাগের গেটের বাইরে কচি ডাব দেখে রোগীর জন্য তা কিনতে চান শাহাদাত। কিন্তু দোকানির মুখে ছোট সাইজের একটি কচি ডাবের দাম ১২০ টাকা শুনে কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে যান তিনি। দোকানি জানান, একটু বড়
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় ভারত সরকারের তীব্র সমালোচনা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধান গণতন্ত্র ছাড়া অন্য কোনোভাবেই করা সম্ভব নয়। ভারত সরকারের নেয়া এই পদেক্ষেপে একজন ভারতীয় হিসেবে তিনি গর্বিত নন বলেও মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ। বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ বলেছেন, এটি যে শুধুমাত্র সব মানুষের অধিকারের বিরোধিতা করেছে তা নয়, বরং এতে সংখ্যাগরিষ্ঠের কথাও
জম্মু-কাশ্মির ইস্যুতে ক্ষতির মুখে পড়েছেন অনেকেই। এতে পিছিয়ে নেই ভারতের মিডিয়া ইন্ডাস্ট্রিও। যোগাযোগ করা যাচ্ছে না অনেকের সাথেই। জানা যাচ্ছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে অভিনেত্রী জায়রা ওয়াসিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিচালক সোনালি বোস। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জায়রার সঙ্গে একটি ছবি শেয়ার করেন সোনালি। দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘২ সপ্তাহ হয়ে গেল জম্মু ও কাশ্মীরের সঙ্গে
নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে সুমাইয়া আক্তার বর্ষা (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান নয়নকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বর্ষার স্বজনদের বরাত দিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ২০১৩ সালে আলী সাহারদী এলাকার
দেশে যখন ডেঙ্গু রোগ দুর্যোগে পরিণত, হাসপাতালে ভর্তি হাজার হাজার ডেঙ্গু রোগী এই অবস্থায় আজ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। প্রতি বছরের ২০ আগস্ট দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৩০ সাল থেকেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। ১৮৯৭ সালের এই দিনে ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস। এই আবিষ্কারের জন্য তিনি পরে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান। তার সম্মানে যুক্তরাজ্যের
আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের ২০ আগস্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শাহাদাতবরণ করেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তাদের মাঝে তিনি অন্যতম। ১৯৪১ সালের ২৯ নভেম্বর পুরান ঢাকায় পৈতৃক বাড়ি মোবারক লজে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। তার বাবা আবদুস সামাদ,