
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ২১:৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে (১০৬) গত দুই বছরে ফোন এসেছে প্রায় ৩১ লাখ। এসব ফোনকলের মধ্যে দুদকের তফসিলভুক্ত অপরাধের অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করছে দুদকের এনফোর্সমেন্ট টিম। দুই বছরে অভিযান চালানো হয়েছে সাড়ে ৬শ’রও বেশি। হাতেনাতে ঘুষের টাকাসহ গ্রেফতার হয়েছেন ৪৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী। দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হটলাইনে পাওয়া ৪৩টি অভিযোগ তফসিলভুক্ত হওয়ায় অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। এছাড়া অনেক অভিযোগ অনুসন্ধান শেষে মামলাও হয়েছে। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য ১০৬-হটলাইন চালু হয়েছে। এর মাধ্যমে দুদকে সারা দেশের মানুষ তাদের অভিজ্ঞতা, দুর্নীতির কারণে ভোগান্তিসহ নানা ধরনের অনিয়মের কথা জানাতে পারছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব