আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ছালাম ফকিরকে ২০পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আব্দুস সাত্তার বাদী হয়ে
স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় নির্বাচন কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হতে পারে সংগঠনটিকে। গোটা দেশে যখন সংগঠনটির অস্তিত্ব সংকটের মুখে তখনই মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় মাথাচাড়া উঠেছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। প্রকাশ্য দিবালকে চলছে সরকারী বিরোধী তৎপরতা ও তাদের সাংগঠনিক কার্যক্রম। গতকাল শুক্রবার সন্ধ্যায় কালকিনি উপজেলার খাঁসেরহাট
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আফিফা সোলতানা (৪) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চরম্বা মাইজবিলা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কৃষক ছগির আহমদের কন্যা।বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা আবদুল ওয়াহাব। তিনি জানান, খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় আফিফা।হঠাৎ পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।এর একপর্যায়ে পুকুর থেকে ভাসমান
শিক্ষার্থীদের প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নিরাপদে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলাপ-আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি সংশ্লিষ্টরা। তবে আগামী দু-তিনদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসতে পারে। করোনাভাইরাসের প্রভাব সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনও তৈরি হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের
চীন থেকে বিশ্বের নানা দেশের মত যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আর এতে আক্রান্ত হয়েছে দেশটির এক নবজাতক শিশু। বর্তমানে এই শিশুই বিশ্বের সবচেয়ে কমবয়সী করোনা আক্রান্ত রোগী। শিশুটির জন্মের কয়েকদিন আগে তার মা নিউমোনিয়ায় আক্রান্তের লক্ষণ নিয়ে লন্ডনের নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু তখন কোনো কিছু ধরা না পড়লেও সন্তান জন্ম দেয়ার পরপরই তার করোনা টেস্ট পজিটিভ আসে। এছাড়া
বরিশালের আগৈলঝাড়ায় পরিবার থেকে বিয়ের স্বীকৃতি না পাওয়ায় আত্মহত্যার জন্য একসাথে বিষপান করা প্রেমিক যুগল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যুর খবরে মৃত্যুর মুখে ঢলে পড়ল প্রেমিক। বিষ পানের চারদিন পর বৃহস্পতিবার গভীর রাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রেমিকা পূজা বৈরাগী (১৪)। প্রেমিকের মৃত্যু সংবাদ শুনে শনিবার বেলা ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক প্রকাশ বিশ্বাসও মৃত্যুর কোলে ঢরে পড়ে। পূজা
রাজধানীর মিরপুর-১০ নম্বর ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, দুপুর ১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুই দফায় ১০টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুনের কারণ জানা যায়নি। ইনিউজ ৭১/টি.টি. রাকিব
রমজান মাস উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, আমানি, পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপণ্যের যেন খুব বেশি পার্থক্য না থাকে সেটা জোড়ালোভাবে মনিটর করবে সরকার বলে জানান, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। এ জন্য আমদানি পর্যায়ের মূল্য, দেশিয় বাজার এবং খুচরা পর্যায়ে পণ্যের দাম যাচাই করতে প্রতি রোববার বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে বসবে। যেখানে ভোক্তা অধিকারসহ নানা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত
যুক্তরাজ্যে ঘাতক ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে আরেক ব্রিটিশ-বাংলাদেশি মারা গেছেন। তিনি পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বসবাস করতেন। দ্য রয়েল লন্ডন হাসপাতালে গত ৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে শুক্রবার ভোরে মারা যান ৬৬ বছর বয়সী ঐ ব্যক্তি।পারিবারিক গোপনীয়তা রক্ষার কারণে মৃত ব্যক্তির নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব না হলেও তিনি যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং
করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় রোগীও সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনা মুক্ত ঘোষণা করা হবে। ইতোপূর্বে আক্রান্ত অপর দু'জনের পরপর দুবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আশায় তাদের করোনা মুক্ত ঘোষণা করা হয়।শনিবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সম্মেলন কক্ষে
ভোলার তজুমদ্দিনে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত শিশু রুগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন উপজেলা সমাজ সেবা দপ্তরের রুগী কল্যাণ সমিতি। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম ওই শিশু রুগীর হাতে নগদ টাকা তুলে দেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল জানান, মাদ্রাসা ছাত্র মোঃ হোসেন (১৩) চার বছর বয়সে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয়। প্রতি মাসে শরীরে রক্ত না
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর। ২০১৯-২০২০ মৌসুমের এই লিগকে নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’।এবারও ডিপিএলের স্পন্সর থাকছে স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ওয়ালটন’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সম্মেলনে এসব কথা জানিয়েছেন।আজ শনিবার সকালে অফিসিয়াল মিডিয়া সেশনে বিসিবি সিইও নিজাম উদ্দীন
ভোলার তজুমদ্দিনে মোবাইলে বাজী ধরে জুয়া খেলার সময় ছয় জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ০৮ তারিখ-১৩-০৩-২০২০।থানা অফিসার ইনচার্জ (ওসি)এসএম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ বাজারের কামারপট্রি রোডের রাকিবের দোকান থেকে শুক্রবার রাতে বাজী ধরে মোবাইলে জুয়া খেলার সময় ছয় জুয়াড়ীকে আটক
করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এ দিকে শুক্রবার সকালে অল্প সংখ্যক যাত্রী নিয়ে মৈত্রী একপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। তবে আজকে থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। মানুষের পাশাপাশি এ ভাইরাস আক্রান্ত করেছে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ। আর এ ভাইরাসে এবার থাইল্যান্ডে শুটিং বাতিল হলো কলকাতার নায়ক দেবের।এদিকে ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ আসার কথা ছিলো এ অভিনেতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে। সেই আনন্দেও থাবা বসাল করোনা। ভারতের জনপ্রিয়
ইতালিফেরত ১৪২ বাংলাদেশি নাগরিকের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত রোগী নন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসার পর তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এখনও কারো শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। তাদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পুলিশি পাহারায় হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশকোনা
বিশ্বব্যাপী মাহামারী আকার ধারন করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত সময়মতো নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে তিনি সেতুমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই। শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে
করোনায় ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ঠেকাতে এবার জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে স্পেন। করোনায় মৃত্যুর দিক দিয়ে ইতালির পরই ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে এ দেশ। শুক্রবার (১৩ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগামী ১৫ দিনের জন্য এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। শনিবার (১৪ মার্চ) মন্ত্রীসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।স্পেনে বর্তমানে ৪ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৫৪৩৬ জন। অপরদিকে ৭২ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩৭
সৌদি আরবে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে আক্রান্ত ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।এই ভাইরাসে নতুন করে দেশটিতে একজন বাংলাদেশিসহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৬ জনে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সব তথ্য নিশ্চিত করে।দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগীই ইরান, তুর্কি, এবং বিভিন্ন
করোনা আতঙ্কের মধ্যেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।শুক্রবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। এর আগে বৃহস্পতিবার সকাল ৮ টা
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটরে সহ-প্রতিষ্ঠাতা কোম্পানির বোর্ড থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জনহিতকর কাজে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করতে চান তিনি । এ জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিল গেটস (৬৫) আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের বোর্ড থেকেও সরে গেছেন। এক বিবৃতিতে বোর্ড থেকে পদত্যাগের কথা নিজেই জানিয়েছেন বিল গেটস। এ বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজে আরও
ঝিনাইদহের কালীগঞ্জে একই পরিবারের ১২ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে টানা ১৪ দিন বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।এ সময়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে না মেশারও পরামর্শ দেয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণ করার জন্য বিশেষ একটি টিম গঠন করা হয়েছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শারমিন লুবনা জানান, কিছুদিন আগে ফয়লা গ্রামের বাসিন্দা অজয়ের (ছদ্মনাম) বাড়িতে বেড়াতে