
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১৯:২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। মানুষের পাশাপাশি এ ভাইরাস আক্রান্ত করেছে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ। আর এ ভাইরাসে এবার থাইল্যান্ডে শুটিং বাতিল হলো কলকাতার নায়ক দেবের।এদিকে ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ আসার কথা ছিলো এ অভিনেতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে। সেই আনন্দেও থাবা বসাল করোনা।
