চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আফিফা সোলতানা (৪) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চরম্বা মাইজবিলা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কৃষক ছগির আহমদের কন্যা।বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা আবদুল ওয়াহাব।
তিনি জানান, খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় আফিফা।হঠাৎ পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।এর একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।