
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ২৩:২
চীন থেকে বিশ্বের নানা দেশের মত যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আর এতে আক্রান্ত হয়েছে দেশটির এক নবজাতক শিশু। বর্তমানে এই শিশুই বিশ্বের সবচেয়ে কমবয়সী করোনা আক্রান্ত রোগী।
শিশুটির জন্মের কয়েকদিন আগে তার মা নিউমোনিয়ায় আক্রান্তের লক্ষণ নিয়ে লন্ডনের নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু তখন কোনো কিছু ধরা না পড়লেও সন্তান জন্ম দেয়ার পরপরই তার করোনা টেস্ট পজিটিভ আসে।
