
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১৭:৩

করোনা আতঙ্কের মধ্যেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।শুক্রবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। এর আগে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হন।

ইনিউজ ৭১/ জি.হা