
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ২৩:৩২
আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ছালাম ফকিরকে ২০পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আব্দুস সাত্তার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-১০(১৪-০৩-২০২০)।
অন্যদিকে বারপাইকা গ্রামের মমিনউদ্দিন শাহ’র ছেলে জিআর মামলার আসামী এনায়েত শাহকে পুলিশ শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব