করোনাভাইরাস আতঙ্কে এখন দেশ। দেশের সব রাজনৈতিক দলগুলোই নানারকম সচেতনতা এবং সতর্কতা বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিভিন্ন বাহাসের মধ্যেও সাধারণ মানুষ সতর্ক হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারও সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এ সময়ে একটা শ্রেণীকে আমরা নীরব দেখছি। যাদেরকে আমরা বলি সুশীল সমাজ। বিভিন্ন সময়ে যারা সরকারের বিষয়ে নানারকম কথাবার্তা বলেন। সরকার দুর্নীতিবাজ, মানুষের অধিকার হরণ করছে- এই ধরনের
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয় দিয়ে ফুটপাতের দোকান থেকে পন্য ক্রয় করে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় এক যুবককে স্থানীয়রা গন ধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যাক্তি হলোন, কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার পশ্চিম মাঝি গাছা এলাকার ফরিদ মিয়ার ছেলে মামুন(৩০)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায়
উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে কয়েকদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস। পরামর্শ দেয়া হয়েছিল বাড়িতে বসে কাজ করার জন্য। দেশেও ধরা পড়েছে করোনা সংক্রমিত রোগী। এরই মধ্যে মারা গিয়েছেন ১ জন। স্থগিত করে দেয়া হয়েছে দেশের সবধরনের ক্রিকেট। আগামী ১৫ এপ্রিলের আগে ক্রিকেট শুরুর সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ
করোনা আতঙ্কে জনসমাগম করতে নিষেধ করেছে ভারত সরকার। তাই রাস্তা-ঘাট ফাঁকা, খুব বেশি প্রয়োজন না হলে কেউই বের হচ্ছেন না। সম্প্রতি কেরালার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মদের দোকানে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন ক্রেতারা। যা দেখে অবাক ভার্চুয়াল দুনিয়া। অনেকে বলছেন, জাতে মাতাল তালে ঠিক! ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মদের দোকানের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার যৌনপল্লী (শুক্রবার) থেকে ২০দিনের জন্য লকডাউন করা হয়েছে। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, দৌলতদিয়ায় যৌনপল্লীকে ঘিরে পাঁচটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। শুধু প্রধান গেট খোলা রেখে সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে। তবে, যৌনপল্লীর বাসিন্দারা জরুরি প্রয়োজনে প্রধান গেট দিয়ে পুলিশের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন মিটিয়ে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা এমন কোনও শক্তিশালী প্রতিপক্ষ নয় যে তাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কাজেই ভয়কে জয় করে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচন
রাজধানীর মিরপুরে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। ওই ভবনে ও তার আশেপাশে চলাচলও সীমিত করা হয়েছে। ওই ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে। শনিবার (২১ মার্চ) বিকেল পৌন ৪টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ। তিনি বলেন, মিরপুরের একটি ভবনে একটি পরিবারকে হোম
করোনা মোকাবেলায় দেশকে আংশিক বা পুরোপুরি লক ডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এর সঙ্গে করোনা মোকাবেলায় এক বৈঠকে এই পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। শনিবার (২১ মার্চ) রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনেকেবল ডিসিস কন্ট্রোল
এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। শনিবার (২১ মার্চ) সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষা পেছানোর প্রস্তাব আগামীকাল আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র
করোনাভাইরাসের প্রকোপের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, ২৯ মার্চ চট্টগ্রাম সিটি, দুই আসনে উপনির্বাচন ছাড়া কিছু স্থানীয় সরকার নির্বাচন ছিল। সভায় প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদিও করোনায়
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪-এ। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি আরও জানান, করোনাভাইরাসে বাংলাদেশে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন মোট ২ জন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইউরোপের অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। পরিস্থিতি
রাজধানীর যাত্রাবাড়ীর পাইকারি বাজারে ১৪ ব্যবসায়ীকে ২২ লাখ টাকা জরিমানা এবং তাদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তাদের কারাদণ্ড দেয়া হয়।শনিবার (২১ মার্চ) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযোগে জানা যায়, এই বিক্রেতারা অধিক দামে পেঁয়াজ বিক্রি করছিলেন।এদিকে অভিযানের পর ৬৭ টাকার পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি করা
একের পর এক আঘাত হেনেই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এবার ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন তিনি।শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।ফেসবুক স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনায় আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর
বিভিন্ন জটিলতার কারণে দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। কোয়ারেন্টিন সেন্টার থেকে শুক্রবার (২০ মার্চ) রাতে মালপত্র সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।এ বিষয়ে জানতে চাইলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ ইনিউজ ৭১ কে বলেন, ‘কিছু জটিলতার কারণে দিয়া বাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। এখন সেই সেন্টারটি কোথায় পরিচালনা করা হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।’ বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তঃবাহিনী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি অন্য কারণে—এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫) এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানমন্ডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক কম।শনিবার সকাল নয়টায় ভোট শুরু হলেও সকাল ১০টা পর্যন্ত এক ঘণ্টায় কেন্দ্রটির পাঁচটি বুথে ভোট পড়েছে মাত্র সাতটি। এসব বুথে মোট ভোটার ১৮০১ জন।প্রিজাইডিং অফিসার মো. মনসুর আলী ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত এক ঘণ্টায় ৫৬ নং কেন্দ্রটির নারীদের পাঁচটি বুথে সাতটি ভোট পড়েছে। এর
গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীন থেকে এ ভাইরাসের উৎপত্তি হলেও মৃতের সংখ্যায় এক নম্বরে ইতালি। সমগ্র ইউরোপজুড়েই করোনার ভয়াল থাবা পড়েছে। আর এখন পর্যন্ত সারাবিশ্বে ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তারমধ্যে প্রাণ হারিয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ।ইতোমধ্যে করোনার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আক্রান্ত হয়েছেন ২০ জন। মারা গেছেন একজন। ভুক্তভোগী সবাই বিদেশ ফেরত বা তাদের
করোনাভাইরাসের বিস্তার রোধে হোম কোয়ারান্টাইন আদেশ না মানায় চট্টগ্রামের লোহাগাড়ায় আরো একজন প্রবাসীকে জরিমানা করা হয়েছে।ডুবাই ফেরত ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সে উপজেলার পুরাতন থানা রোড়ের মুন্সিবিলার বাসিন্দা।সে গত ১২ মার্চ দেশে ফিরেছেন। জুমাবার (২০ মার্চ) রাত সাড়ে দশটায় এ অভিযান পরিচালনা করেন ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) পদ্মাসন সিংহ।সহকারী কমিশনার(ভুমি) পদ্মাসন
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফিঙ্গার প্রিন্ট জটিলতায় এক ঘণ্টার বেশি সময় কেন্দ্রে অবস্থান করেও ভোট দিতে পারেননি ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় কলাবাগানের লেক সার্কাস গার্লস স্কুলে তিনি ভোট দিতে প্রবেশ করেন। তবে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত তিনি ভোট দিতে পারেননি।এরপর কেন্দ্র থেকে বের হয়ে আওয়ামী লীগের এ প্রার্থী সাংবাদিকদের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আপাতত হচ্ছে না। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।অধিবেশন স্থগিতের বিষয়ে ইতোমধ্যে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজই রাষ্ট্রপতি বিষয়টি অনুমোদন দিতে পারেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর
বিদেশ ফেরত আরও ৫১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে শনিবার (২১ মার্চ) পর্যন্ত মোট ৬২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।তিনি বলেন, এখন পর্যন্ত ৬২০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। শুরু থেকে বর্তমান পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। কারো শরীরে এ ভাইরাস পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার (১৯
বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৯৩২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ হাজার ৩৯৮ জন। তবে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৯১২ জন।গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই চীনের বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টায় মিলানের নিগোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।জানা যায়, ১৫ দিন আগে অসুস্থ হয়ে ইতালির মিলান শহরের নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন গোলাম মাওলা নামে ওই ব্যক্তি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। পুরো পরিবারকে হোমকোয়ারেন্টাইন রাখা