
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ২২:২৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা এমন কোনও শক্তিশালী প্রতিপক্ষ নয় যে তাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কাজেই ভয়কে জয় করে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব