
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১৮:৪৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি অন্য কারণে—এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫) এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে।
ইনিউজ ৭১/ জি.হা