করোনাভাইরাসের বিস্তার রোধে হোম কোয়ারান্টাইন আদেশ না মানায় চট্টগ্রামের লোহাগাড়ায় আরো একজন প্রবাসীকে জরিমানা করা হয়েছে।ডুবাই ফেরত ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সে উপজেলার পুরাতন থানা রোড়ের মুন্সিবিলার বাসিন্দা।সে গত ১২ মার্চ দেশে ফিরেছেন।
জুমাবার (২০ মার্চ) রাত সাড়ে দশটায় এ অভিযান পরিচালনা করেন ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) পদ্মাসন সিংহ।সহকারী কমিশনার(ভুমি) পদ্মাসন সিংহ জানান, ওই ব্যক্তি দেশে আসার পর বাড়ী থেকে বিভিন্ন জায়গায় ঘুরেফেরা করছিল।কোয়ারেন্টাইনের শর্ত না মানায় এ ডুবাই ফেরত ব্যক্তিকে আর্থিক অবস্থা বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।