
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১৯:১

বিভিন্ন জটিলতার কারণে দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। কোয়ারেন্টিন সেন্টার থেকে শুক্রবার (২০ মার্চ) রাতে মালপত্র সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।এ বিষয়ে জানতে চাইলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ ইনিউজ ৭১ কে বলেন, ‘কিছু জটিলতার কারণে দিয়া বাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। এখন সেই সেন্টারটি কোথায় পরিচালনা করা হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।’
হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এসব যাত্রীকে বিমানবন্দর থেকে কোয়ারেন্টিন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, কোয়ারেন্টিন সেন্টারে থাকাকালীন সময়ে আহার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনীকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা, অধিদফতর ও বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা ও উত্তরা দিয়াবাড়ি কোয়ারেন্টিন সেন্টারে দু’টি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

