
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১৬:২৩

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টায় মিলানের নিগোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।জানা যায়, ১৫ দিন আগে অসুস্থ হয়ে ইতালির মিলান শহরের নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন গোলাম মাওলা নামে ওই ব্যক্তি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
