
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১৭:১৩

বিদেশ ফেরত আরও ৫১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে শনিবার (২১ মার্চ) পর্যন্ত মোট ৬২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।তিনি বলেন, এখন পর্যন্ত ৬২০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। শুরু থেকে বর্তমান পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। কারো শরীরে এ ভাইরাস পাওয়া যায়নি।

ইনিউজ ৭১/ জি.হা