
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০:৩

করোনাভাইরাস আতঙ্কে এখন দেশ। দেশের সব রাজনৈতিক দলগুলোই নানারকম সচেতনতা এবং সতর্কতা বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিভিন্ন বাহাসের মধ্যেও সাধারণ মানুষ সতর্ক হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারও সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এ সময়ে একটা শ্রেণীকে আমরা নীরব দেখছি। যাদেরকে আমরা বলি সুশীল সমাজ। বিভিন্ন সময়ে যারা সরকারের বিষয়ে নানারকম কথাবার্তা বলেন। সরকার দুর্নীতিবাজ, মানুষের অধিকার হরণ করছে- এই ধরনের ছবক দেন কথায় কথায়। কিন্তু দেশের মানুষের সংকটে তাদেরকে কখনো পাওয়া যায় না। এরকম কয়েকজনকে নিয়েই আজকের এই প্রতিবেদন।
এমনকি করোনাভাইরাস প্রতিরোধের জন্য তার নোবেল জয়ের অর্থ থেকে কিছু দিতে পারতেন কোনো বেসরকারি সংস্থাকে, যাতে তারা করোনাভাইরাস নিয়ে কাজ করতে পারে। কিন্তু এসবের কিছুই তিনি করেননি। বরং তিনি মিউনিখে অনুষ্ঠেয় ইয়ুথ সামিট নিয়েই ব্যস্ত। অবশ্য তিনি দেবেনই বা কীভাবে? যে একজন কর্মচারীর বেতনই ঠিকমতো দেন না এবং সেজন্য তিনি শ্রম আদালতে গিয়ে ক্ষমা চেয়ে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা দেন- তিনি জনগণের কথা ভাববেন, এমনটা ভাবাই তো অন্যায়!
