
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ২০:০

একের পর এক আঘাত হেনেই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এবার ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন তিনি।শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।ফেসবুক স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’
