শরীয়তপুরের গোসাইরহাট বাজারে ক্রেতাদের কাছ থেকে পিয়াজ ৮০ টাকা বিক্রি করার দায়ে ৪ ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।শুক্রবার সকালে গোসাইরহাট বাজারে ভ্রাম্মমান আদাত বসিয়ে ৪ ব্যবসায়ীকে এই অর্থ দন্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট আলমগীর হোসাইন। অর্থ দন্ডিতরা হলেন গোসাইরহাট বাজারের ব্যবসায়ী মোঃ কান্ষন বয়াতি, পাবেল মাদবর, ফারুক রাড়ী ও সজল মৃধা।গোসাইরহাট উপজেলা
রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী এখনো শনাক্ত হয়নি, সেসঙ্গে আইসোলেশনেও কেউ নেই। তবে হোম কোয়ারেন্টিনে ৭৬৯ জন রয়েছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার। শুক্রবার (২০ মার্চ) সকালে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বিভাগীয় কমিশনার বলেন, বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত বিভাগের আট জেলায় ৮০৯ জন
গত পাঁচ দিনে গড়ে সাত হাজার যাত্রী বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।তিনি বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী গত পাঁচ দিনে গড়ে সাত হাজার যাত্রী বাংলাদেশে এসেছেন। এদের মধ্যে ৮০ শতাংশই বাংলাদেশি।শুক্রবার (২০ মার্চ) সকালে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, শরীরে তাপমাত্রা বেশি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়েছে। একই কারণে এবার দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জাতীয় জাদুঘর।শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলার জন্য দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে
অদ্য ২০ মার্চ ২০২০ বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক ঢাকা মহানগরীর কাওরানবাজার চালের পাইকারি আড়তে এবং আগারগাঁও তালতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল। এ সময় করোনাই আতঙ্কিত না হয়ে সাত দিনের বেশি বাজার একসাথে না করার জন্য সম্মানিত ভোক্তাগণের প্রতি আহ্বান জানানো হয় এবং একই সাথে
বরগুনা জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৩ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। সিভিল সার্জন অফিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৩০ জন, পাথরঘাটা উপজেলায় ৩৮ জন, আমতলী উপজেলায় ৩১ জন, বেতাগী উপজেলায় ২৭ জন, বামনা উপজেলায় ১৫ জন এবং তালতলি উপজেলায় ১ জন, বরগুনা পৌরসভায় ১
ব্রাহ্মণবাড়িয়ার সদর এলাকায় ট্রাকের ধাক্কায় ইয়াছিন মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার নন্দনপুর নামক এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্বপন মিয়া ও দূর্জয় মিয়া আহত হয়েছে। নিহত ইয়াছিন মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের বাকাইল গ্রামের জামাল মিয়ার ছেলে। আহত স্বপন মিয়া জানান, রাতে বাকাইল বাজার থেকে তারা মোটরসাইকেল দিয়ে নন্দনপুর
বাংলাদেশে এখনও পর্যন্ত যাদের দেহে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হয়েছে তারা মাদারীপুর, ফরিদপুর এবং শিবচরের। এসব এলাকায় তুলনামূলকভাবে বেশি আক্রান্তের লক্ষণ দেখা যাচ্ছে। বিদেশে এ করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার সময় অনেকে বাংলাদেশে ফিরেছেন।ইতোমধ্যে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত ১৭ জন চিকিৎসাধীন রয়েছে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে সংক্রমণ রোধে সারাদেশে বাস, ট্রেন ও নৌ চলাচল বন্ধ করে দেবে সরকার। এমনটায়
করোনাভাইরাস পরীক্ষার কিট উৎপাদনে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুমতি দেয়া হয়নি— জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির জন্য শর্তসাপেক্ষে তাদের কাঁচামাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। উৎপাদনের অনুমতি দেয়ার বিষয়টি ওষুধ প্রশাসন অধিদফতরের নেই। গত বুধবার (১৮ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্র করোনার কিট তৈরির ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি থেকে দাবি করা হয়, স্বল্পমূল্যের ওই কিট
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত স্পেনও। গত কয়েকদিনে স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন ২৫ শতাংশ হারে বাড়লেও বৃহস্পতিবার তা বেড়ে ৩৫ শতাংশ হয়েছে। ইতোমধ্যে করোনা দেশটির ৮৩৩ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নতুন করে অনেকে আক্রান্ত হওয়ায় সংক্রামক এই ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দেশটির সরকারকে।স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে এখন অবধি কোভিড-১৯ এ
করোনাভাইরাসের বিস্তাররোধে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনে সরকারের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এলাকাবাসী। আতঙ্কিত এলাকাবাসী মনে করছে, আবাসিক এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপিত হলে স্থানীয়রা ঝুঁকিতে পড়বেন।এলাকার প্রায় শতাধিক লোকজন শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। দুপুর পর্যন্ত চলছিল তাদের কর্মসূচি। করোনাভাইরাসে সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে রাখতে উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকার দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভবনে
টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (১৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার জোড়দিঘী ফুলমালির চালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর (২৪) নামের আরো একজন আহত হয়েছেন। সাগরদিঘী পুলিশ তদন্তকেন্দ্রর ইনচার্জ মো. জাকির হোসেন জানান, নিহত শাহীন পার্শ্ববর্তী সখীপুর উপজেলার রফিক রাজু স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের রোস্তম
করোনা ভাইরাস প্রতিরোধে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সব ধরনের জনসমাগম সম্বলিত আচার অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আর সে আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান আলআমীন পারভেজ নিজ তত্ত্বাবধায়নে নিজের বাড়ীর সামনেই আয়োজন করেছেন প্রতিবেশি চুন্নু মিয়ার ছেলের বউ ভাত। সে বউভাতে কনে পক্ষের লোকসহ দাওয়াতি লোক মিলিয়ে আনুমানিক চার শতাধিক লোকের সমাগম ঘটবে বলে জানাগেছে। এদিকে একই দিন
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি থাকলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর বিশ্বের দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে স্থবির পুরো বিশ্ব, ক্রীড়াঙ্গনেও চলছে অস্থিরতা। বাংলাদেশেও জেঁকে বসেছে কোভিড-১৯, ইতোমধ্যে করোনায় আক্রান্ত ১৮ জনের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। করানায় সৃষ্ট গোমট পরিস্থিতিতে দেশীয় ক্রিকেটারদের নিয়েও বেশ সচেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়া ফেরত বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক ও অনূর্ধ্ব-১৯ দলের মৃত্যঞ্জয় চৌধুরী নিপুণকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিসিবি।কব্জির চোটের কারণে সাদমান ও কাঁধের চোটের
ইউরোপের দেশ ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিনিয়ত মৃতের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। যে চীন থেকে প্রাণঘাতী এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়েছে সেখানে ক্রমান্বয়ে করোনা পরিস্থিতির উন্নতি ঘটলেও বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশটি।প্রথম মৃত্যুর এক মাস না পেরোতেই ইতালিতে মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। অথচ ইউরোপের দেশটিতে প্রথম মৃত্যু হয়েছিল চীনে মৃত্যুর দেড় মাসের বেশি সময় পর।গত
সৌদি আরবের মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতেও জুমার নামাজ আদায় বন্ধ করা হয়েছে। শুক্রবার সকালে এক বিবৃতিতে এই দুই মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আল-আরাবিয়াহর খবরে জানা গেছে।মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতা ও
করোনাভাইরাসকে সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাসকে পরাজিত করব। করোনা যত বড়ই শত্রু হোক না কেন। আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারব বলে আশা করছি।শুক্রবার (২০ মার্চ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা
ভারতের রাজধানী নয়াদিল্লির বহুল আলোচিত মেডিকেল ছাত্রী নির্ভয়া ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত চার আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। নানা নাটকীয়তা শেষে আজ শুক্রবার সকালে এ চার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হয়।ভারতীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৫টায় তিহার জেলে দণ্ড কার্যকর করা হয়েছে।ভারতীয় গণমাধ্যম কলকাতা টুয়েন্টিফোরের খবরে বলা হয়েছে- ফাঁসি কার্যকর হওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা। তবুও দেরিতে
মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯০০। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের।এমতাবস্থায় দেশটিতে ৬ লাখ প্রবাসী বাংলাদেশি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। যদিও বাংলাদেশিদের কেউ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবুও তারা চরম আতঙ্কে দিন পার করছেন।করোনাভাইরাস প্রতিরোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শেয়ারবাজার। গত ১০ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা। এ সময়ে মূল্যসূচক কমেছে ৮৬১ পয়েন্ট। বুধবার একদিনে কমেছে ১১ হাজার কোটি টাকা। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সবার মধ্যে আতঙ্ক থাকায় ৭ বছরের মধ্যে সবচেয়ে নিচে চলে এসেছে শেয়ারবাজার। এদিকে করোনাভাইরাসের কারণে স্টক এক্সচেঞ্জের লেনদেনের সীমা
কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের হল রুমে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সামসুদ্দোহা চান,
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমেই যাত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুইটি কোয়ারেন্টাইনের দায়িত্ব দিয়েছে সরকার। সেগুলো হলো- বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজউক
বিশ্বে এখন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ১৭৯টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।করোনা আতঙ্কে অনেক দেশই অবরুদ্ধ (লক ডাউন) হয়ে পড়েছে। দোকান-পাট, ব্যবসায় বাণিজ্য, স্কুল, কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছে।