বুধবার, ১৫ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

করোনা ভাইরাস: ব্যারিস্টার সুমনের ৪১ দিনের বেতন দান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১৮:২৭

শেয়ার করুনঃ
করোনা ভাইরাস: ব্যারিস্টার সুমনের ৪১ দিনের বেতন দান

করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা অসহায় গরিবদের তার সর্বশেষ ৪১ দিনের (এক মাস ১১ দিন) বেতনের টাকা দান করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজের বেতনের টাকা দান করে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করতে চান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমন নিজেই। গণমাধ্যমে তিনি বলেন, ‘করোনার বিস্তার রোধে কার্যত লকডাউন চলছে সারা দেশব্যপী। এর মধ্যে দিন আনে দিন খায় এমন নিম্ন আয়ের মানুষ ও নিম্ন মধ্যবিত্তদের সংসার চালাতে কষ্ট করতে হচ্ছে। আমি দান করার বিষয়টি প্রকাশ করছি এজন্য যে করোনা মোকাবিলায় শুধু সরকার কেন একা ভাববেন? এটি একটি আন্তর্জাতিক দুর্যোগ। তাই এই দুর্যোগে সরকার কেন একা দায়িত্ব পালন করবে?’ তিনি চান, তার এই কাজে উৎসাহিত হয়ে দেশের হাজারো বিচারক ও আইনজীবীসহ সাংবিধানিক পোস্টধারীরা এগিয়ে আসুক।

সৈয়দ সায়েদুল হক সুমন জানান, বাংলাদেশের পুলিশ নিজ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের বেতনের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে জমা দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে এগিয়ে এলেও সরকারের সচিবসহ বিভিন্ন সরকারি চাকরিজীবীরা এখনো সাড়া দেননি।

আরও

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারকসহ দেশের সকল বিচারক ও আইনজীবী ও অ্যাটর্নি জেনারেলদেরও এগিয়ে আসার আহ্বান জানান ব্যারিস্টার সুমন। তিনি মনে করেন, নির্বাচন কমিশনারসহ দেশের সাংবিধানিক পোস্টে যারা রয়েছেন, তারা কমপক্ষে এক-দুই দিনের বেতনও যদি প্রধানমন্ত্রীর তহবিলে দান করেন তাহলে এই দুর্যোগের সময়ে অসহায় মানুষের অনেক উপকার হবে। ‘এজন্য আমি আমার বেতনের টাকা দান করে তা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষকে উৎসাহিত করছি’- বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগকারী এই ব্যারিস্টার।

এর আগে গত শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিজের ব্যবহৃত গাড়িটি ডাক্তার এবং চিকিৎসা কাজে ব্যবহারের অনুমতি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেইসঙ্গে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হিসেবে বেশ কিছু রেইনকোটও দিয়েছেন তিনি।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এক ভিডিও বার্তায় সামাজিক যোগযোগমাধ্যমে বিষয়টি জানান এই ব্যারিস্টার। তিনি বলেন, ‘এই ৭-৮ দিনের মাথায় এই প্রথম আমি বাসা থেকে বের হয়েছি। বের হয়েছি আমার কারণে নয়, দেশের কারণে। আমার বের হওয়া জরুরি। আমি খবর পেলাম, হাসপাতালগুলোতে ডাক্তারদের জন্য যে পরিমাণে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) থাকা দরকার, তা এখন নেই। সরকার থেকে তা আসছে। আমিও কয়েক জায়গায় খোঁজ নিয়ে প্রটেকটিভ ইকুইপমেন্ট পাইনি। আমি ডাক্তারের সঙ্গে আলোচনা করে কয়েকটি রেইনকোট ব্যবস্থা করেছি। এই সময় নাকি, রেইনকোটও কাজে লাগে। তাই এগুলো নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমার এই গাড়িটা, আমি ঢাকায় ব্যবহার করি। লকডাউনের কারণে এটি এখন কোনো কাজে লাগছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি এই গাড়িটা হাসপাতালে এবং যেখানে লাগবে সেখানে আমি দিয়ে দিতে চাই। আমি ডাক্তার সাহেবদের বলেছি, তারা আমাকে জানিয়েছেন, এখন এই সময় তাদের গাড়িটি লাগবে না। যখনই তাদের দরকার হবে তারা গাড়িটি নিতে পারবেন।’

আরও

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সিলেটের চুনারুঘাট হবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে সুমন আহ্বান জানান, যাদের গাড়ি বেশি আছে তারা যদি নিজ জন্মস্থানের হাসপাতালে একটি গাড়ি দিয়ে রাখেন, তাহলে ডাক্তারদের সুবিধা হবে। এ সময় যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান সুমন।

সর্বশেষ সংবাদ

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

বাংলাদেশ টেপ বল বিপিএলের সভাপতি হলেন সারোয়ার হোসেন আকুল

বাংলাদেশ টেপ বল বিপিএলের সভাপতি হলেন সারোয়ার হোসেন আকুল

ইরানে টানা বিমান হামলার দাবি করলো মার্কিন সেন্টকম বাহিনী

ইরানে টানা বিমান হামলার দাবি করলো মার্কিন সেন্টকম বাহিনী

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রতি শিক্ষার্থীকে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতি শিক্ষার্থীকে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এর আগে ১৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

অতিবৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং নিজের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা পেছানো সম্ভব হয়নি কেন, সে বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। শিক্ষামন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও