
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১৬:৫৭

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) গত এক দিনে ৫ হাজার ৯৭১ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত এতে মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ২১৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ২০৪টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৮৫০জন ছাড়িয়েছে।
