
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ২১:১১

প্রতি মাসে ১০ হাজার পরিবারকে মাসিক খাদ্য সহায়তা দেবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচরে খাদ্য বিতরণকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় ১ ট্রাক খাদ্য জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
ডা. জাফরুল্লাহ বলেন, এখানে এক ট্রাক বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ৬ ট্রাক খাদ্য সামগ্রী গাইবান্ধা, শ্রীপুর, দৌলতদিয়াসহ বেশ কয়েকটি জেলায় পাঠানো হয়েছে। জনসমাগম যেন না ঘটে সে জন্য বিভিন্ন এলাকায় ডিসি সাহেবের সহায়তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেব বলে জানান তিনি।
