
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ২১:৪৭

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দির ধারণ ক্ষমতা এক হাজার ৪৫০ জন। কিন্তু গত বুধবার পর্যন্ত হাজতি এবং কয়েদি মিলে বন্দি ছিলেন তিন হাজার ৪০০ জন। অর্থাৎ দিগুনের বেশি বন্দি রয়েছে এই কারাগারে। ফলে করোনা পরিস্থিতির মধ্যে বন্দিদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কারা কর্তৃপক্ষ।কারা কর্তৃপক্ষ বলছে, মার্চের শুরুর দিকে বন্দি সংখ্যা কিছুটা কম ছিলো। এখন আদালতে জামিন শুনানি বন্ধ রয়েছে। কিন্তু প্রতিদিনই আসামি গ্রেপ্তার হচ্ছে। তাদের কারাগারে পাঠানো হচ্ছে। এতে কারাগারে বাড়ছে বন্দির সংখ্যা।

গিয়াস উদ্দিন আরো জানান, কারাগারে প্রতিদিন নতুন যেসব বন্দি আসছেন তাদের ১৪ দিন আলাদা করে রাখা হচ্ছে। আর কারাফটকেই চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। অসুস্থ কেউ থাকলে তাকেও পুরোপুরি আলাদাভাবে রাখা হচ্ছে। তিনি বলেন, কারাগারে আগে যে রকম বন্দি থাকতেন এখনও সংখ্যাটা মোটামুটি সে রকমই আছে। তবে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি আছেন, এটা ঠিক। করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে এটা একটা ভয়ের ব্যাপার।

ইনিউজ ৭১/ জি.হা