
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১৭:৪৯

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে পুরো পৃথিবী। থেমে গেছে বাংলাদেশের জনজীবনও। কঠিন এক পরিস্থিতি পার করছে দেশের জনগণ। এমন সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান।

সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ছবিনিজের ফাউন্ডেশনকে ট্যাগ করে কনফিডেন্স গ্রুপের সঙ্গে পার্টনারশিপের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে এক হয়ে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’
