
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ২১:৩

করোনাভাইরাসে বিধ্বস্ত ইতালি। তবে ইতালির প্রাতো শহরে বসবাসকারী চীনা বংশোদ্ভূত ৫০ হাজার নাগরিকের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এমনই তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে মৃতের সংখ্যা বেশি ইতালিতে। কিন্তু সেই ইতালিতে এই ভাইরাসে আক্রান্ত হননি চীনারা। সংবাদমাধ্যমে বলা হচ্ছে, চীনে করোনা ছড়িয়ে পড়লে দেশটির নাগরিকরা ঘরে থাকাকেই বাঁচার কৌশল হিসেবে বেছে নিয়েছিল। প্রাতো শহরের চীনারাও সেই উপায় অবলম্বন করেন। আর এ কারণে ইতারির শহরটিতে তারা আক্রান্ত হয়নি।
