করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পায়নি যাত্রীবাহী জাহাজও। এবার এ ভাইরাসের কবলে পড়লো মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমানবাহী একটি রণতরী। সংক্রমণ রোধে জরুরি সাহায্য চেয়েছেন চার হাজারেরও বেশি ক্রু বিশিষ্ট রণতরীটির ক্যাপ্টেন। মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ‘থিওডোর রুজভেল্ট’ নামে যুদ্ধবিমানবাহী অন্যতম বৃহত্তম এ রণতরীতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়ামে সেটি নোঙর করা হয়েছে। মার্কিন
দেশে করোনা ভাইরাসে সংক্রমণের ফলে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। বৃহস্পতিবার দুপুরে আইইডিসিআরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনা
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি প্রয়াত এই আওয়ামী লীগ
ইউরোপের দেশ স্পেনে প্রতিদিনই করোনাভাইরাসে মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯২৩ জনের প্রাণ গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে রেকর্ড ৯২৩ জনের প্রাণ কেড়েছে করোনা, যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে বুধবার দেশটিতে ৮৬৪ জনের প্রাণহানি ঘটে। আর তার আগের
কোন ভাবে মৃত্যু রোধ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রে ।আজ ও রোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। এ নিয়ে প্রবাসী বাঙ্গালীরা বেশ চিন্তিত।সবাই একটা আতঙ্কে সময় কাটাচ্ছে। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত অনুসারে, বুধবার প্রাণ হারানো ব্যক্তিদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা নিউজার্সি’সহ অন্যান্য শহরের। তাদের মধ্যে রয়েছেন চারজন নারী; যারা সবাই ষাটোর্ধ্ব। নিশ্চিত সংখ্যা না
করোনাভাইরাসের কারণে যদি পুরো মৌসুমের খেলা বাতিল হয়ে যায় তাহলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়বে বিশ্ব ক্রিকেট। শুধুমাত্র ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্ষতির পরিমাণই দাঁড়াবে প্রায় ৩ হাজার ২শ কোটি টাকা। ইসিবির সিইও টম হ্যারিসন জানিয়েছেন এমন তথ্য। তাই ক্রিকেট বাঁচাতে এরই মধ্যে প্রায় সাড়ে ৬শ কোটি টাকার ‘সাহায্য প্যাকেজ’ ঘোষণা করেছে ইসিবি। যাতে করে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে
প্রাণঘাতী করোনাভাইরাস চীনকে ছাড়িয়ে অনেক আগেই বিশ্বের অধিকাংশ দেশে হানা দিয়েছে। এবার এর ভয়ানক থাবা পড়ল এশিয়ার সবচেয়ে বড় বস্তি ভারতের মুম্বাই শহরের ধারাভি বস্তিতে। এর ফলে মুম্বাইসহ পুরো ভারত রয়েছে আতঙ্কে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ধারাভি বস্তিতে ইতোমধ্যেই করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে ঘিরে ঘনবসতিপূর্ণ এ বস্তিতে আতঙ্ক বিরাজ করছে। ওই
অনেকেই আশা করছেন যে, তাপমাত্রা বৃদ্ধি পেলে করোনাভাইরাসের বিস্তার কমে যাবে। মৌসুমি রোগের প্রাদুর্ভাবে এমনটা হলেও, মহামারির ক্ষেত্রে অনেক সময় সেটি দেখা যায় না। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। মৌসুম বা ঋতু পরিবর্তনের সঙ্গে অনেক সংক্রমণ রোগের প্রকোপ কমে যায়। অনেক ইনফ্লুয়েঞ্জা শীতের মৌসুমে দেখা দেয়, গরম শুরু হলে যেগুলো চলে যায়। আবার টাইফয়েডের মতো অনেক রোগের প্রকোপ বাড়ে
পাবনা-৪ আসনের সংসদ সদস্য ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শামসুর রহমজন শরীফ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এক শোক বার্তায় সংসদ উপনেতা বলেন, দেশ ও
জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নাটোরের লালপুরে নবীনগর এলাকার এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় নিরাপত্তার স্বার্থে নিহত ছাত্রের বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি ১৪ দিনের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১এপ্রিল)দুপুরে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে স্থানীয় নবীনগর গোরস্থানে মৃত যুবকের দাফনের পরে তার বাড়ির আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি লকডাউনের সত্যতা নিশ্চিত করে
বিশ্বজুড়ে বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬ হাজার এবং আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল ইউরোপেই সংখ্যাটা ৩০ হাজারের বেশি। চীন ও ইরানের পর করোনা ভাইরাস মূল আঘাতটি হানে ইতালিতে। তবে করোনা ভাইরাসের কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমশ স্পেনের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রেও মৃতের সংখ্যা বাড়ছে। এক দিনে স্পেনে ৮৬৪ জন এবং ব্রিটেনে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। স্পেন এখন
চট্টগ্রামের লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া সাংবাদিক ফোরামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার নয়টি ইউনিয়নের ৫ শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিক ফোরামের সাথে যুক্ত হন বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার ১০ম পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, ক্যাপটেন শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,উপ
মহামারি আকার ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে দেড় মাসের এক শিশু মারা গেছে। বুধবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। করোনায় এটি সবচেয়ে কম বয়সী শিশুর মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কানেক্টিকাট রাজ্যের গভর্নর নেড লেমন্ট একটি টুইট বার্তায় বলেন, অচেতন অবস্থায় গত সপ্তাহে শিশুটিকে হাসপাতালে আনা হয় এবং শিশুটি সুস্থ হয়ে উঠতে পারেনি।
কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে ঢাকায় আটকা পড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। বিমান সূত্র জানায়,জাপানি
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। করোনাসহ যে কোনো ভাইরাস থেকে নিরাপদ থাকতে কোয়ারেন্টাইন বা ঘরে অবস্থান করার বিকল্প নেই। আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহামারি সম্পর্কে যেমন নিজ নিজ অঞ্চলে অবস্থানের কথা বলেছেন তেমনি নিজ অঞ্চলে অবস্থান করার বিশাল ফজিলতের বর্ণনাও দিয়েছেন। বিশিষ্ট সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু খলিফা হজরত
সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১৫০ জন । সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৬৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১৪ জনে। এছাড়া মৃতের সংখ্যা দুই জন। বুধবার (০১ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একজন ৬২ বছরের এশিয়ান এবং অন্যজন ৭৮ বছর বয়সী গাল্ফ নাগরিক।এদিকে দেশটির বাণিজ্যনগরী দুবাইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা
বিশ্বজুড়ে দ্রুত বেড়েই চলছে করোনাভাইরাস সংক্রমণ। এতে প্রতিদিন আক্রান্ত ও মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। সাধারণত জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টকে করোনার উপসর্গ বলে মনে করা হচ্ছে। তবে আশঙ্কার কথা হচ্ছে, সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ডে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকের শরীরেই কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড বলেন, আমাদের কাছে যে তথ্য আছে
করোনা মহামারিতে যখন দেশ থমকে দাঁড়িয়েছে। ঠিক তখনই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরণের উদ্যোগ হাতে নেয়া হয়েছে। দেশবাসীর উদ্দেশে ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলার জেলা প্রশাসকদের বিভিন্ন ধরণের কার্যক্রমসহ হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বরগুনার বিশেষ জনগোষ্ঠী বেদে পল্লীর বত্রিশ বেদে ও তৃতীয় লিঙ্গ (হিজরা) পল্লীর আঠাশ হিজরাসহ মোট ষাট
পটুয়াখালীর দুমকী উপজেলায় টানা তিনদিন পানি খেয়ে হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধ সোবাহান হাওলাদারের ঝুপড়ি ঘরে খাবার নিয়ে গেলেন পটুয়াখালীর এসপি। ওই বৃদ্ধের পছন্দের সব প্রকার খাদ্যসামগ্রী নিয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এসপি মোহম্মদ মইনুল হাসান তার বাড়ি উপস্থিত হন। এর আগে ওই বৃদ্ধকে নিয়ে খবর প্রকাশিত হয়। প্রকাশিত ওই খবরের সূত্র ধরে এসপি খাবারসামগ্রী নিয়ে তার কাছে হাজির হয়েছে বলে গণমাধ্যমকে
আলোকিত মুলাদী একটি সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন যাবত এই সংগঠনের উদ্যোগে সামাজিক সেবা মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে । এরই ধারাবাহিকতায় আলোকিত মুলাদীর প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান হাওলাদারের উদ্যোগে দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।বিতরণ সামগ্রী হলো, পাঁচ কেজি চাল, ডাল, পেয়াজ, আলু, এক লিটার সয়াবিন তেল এবং একটি সাবান।খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেন, মুলাদী থানা
আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিনদিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় তারা। বুধবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, স্ন্দীপ, সীতাকুন্ড, ফেনী, রাঙামাটি, কক্সবাজার, মংলা, যশোর, খেপুপাড়া ও ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত
জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মঙ্গলবার রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ঢাকায় পাঠানো সেই সবজি বিক্রেতা আক্কাস আলী সরদার (৬০) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ব্যবস্থা দিয়ে ফেরত পাঠানোর পর রাজবাড়ী আসার পথে রাত ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরির মধ্যে তিনি মারা যান। জানা গেছে, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সযোগে মঙ্গলবার দুপুরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পৌঁছান
দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও বিদেশফেরতদের কোয়ারেন্টিনে রাখতে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী দেশের সকল স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য দিনের মতো বুধবারও সারাদেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে
বরিশালের হিজলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ জীবাণু নাশক ঔষধ ছিটিয়েছে এবং মাক্স বিতরণ করেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পরা মহামারী করোনা ভাইরাস থেকে নিজের এলাকা জীবাণুমুক্ত রাখতে ১ এপ্রিল সকাল ৯ টায়, হিজলা উপজেলা সদর টেকের বাজারের দক্ষিণ পাশে জীবাণু নাশক ঔষধ ছিটিয়েছে। পাশাপাশি পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার সাবেক ছাত্রদলের সেক্রেটারি আবুবকর