রাজধানী ঢাকায় আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সফরে আসছে। সম্ভাব্য এই সফরকে বাংলাদেশে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন শীর্ষ
টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিল স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার শেখ জুয়েল বাহাদুর নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন। তার এই মানবিক
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেট সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো বোমা সদৃশ বস্তু ঘিরে শনিবার দুপুরে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মেট্রোরেল এলাকায় দায়িত্বরত এমআরটি পুলিশ একটি ব্যাগে সন্দেহজনক বস্তু দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে মিরপুর মডেল থানাকে জানানো হলে পুলিশ
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি
রাজবাড়ীর বিভিন্ন কাঁচাবাজারে এখনও কমেনি সবজির দাম। কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করলেও বাজারে অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে এখনও উচ্চমূল্যের প্রভাব বজায় রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায়
ত্বকের ক্যানসারের অন্যতম জটিল ধরন মেলানোমার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে রাশিয়ায় উদ্ভাবিত ব্যক্তিগতকৃত একটি ভ্যাকসিন। ‘নিওনকোভ্যাক’ নামের এই এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। রাশিয়ার গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানান, ভ্যাকসিন গ্রহণের পর রোগী সুস্থ রয়েছেন এবং তার শরীরে ক্যানসার প্রতিরোধে কার্যকর রোগপ্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করেছে। চিকিৎসার
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলের কাছে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নৌকায় থাকা বেশ কয়েকজনকে নিরাপদে তীরে
পটুয়াখালীর কুয়াকাটায় এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম ইংরেজি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অফিস সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজি বিষয়ের ক্লাসও নিতেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষার্থীর বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে পাঠদান করতেন। এ
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে বৈঠকে ভারত, চীন বা আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন,
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সমুদ্র ও স্থলপথে সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ইয়েমেনি সূত্রের বরাতে এমন তথ্য উঠে এসেছে। এর মধ্য দিয়ে লোহিত সাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সৌদি আরবের মূল লক্ষ্য হচ্ছে লোহিত সাগর হয়ে তেল রপ্তানির পথ নিরাপদ রাখা এবং সাম্প্রতিক সময়ে হুথিদের হামলা ও
গাজায় সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত নতুন চুক্তিতে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার জন্য ১৪ দিনের মধ্যে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি এবং আন্তর্জাতিক যাচাইকরণ ব্যবস্থার সিদ্ধান্তের ভিত্তিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেছেন, দীর্ঘ ও জটিল আলোচনার পর এমন একটি কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে, যা বাস্তবসম্মত এবং কার্যকর
বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে গঠিত এ জোটে বাংলাদেশসহ ১৪টি দেশ অংশ নিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানো
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়িবহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন,
রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক
ঝালকাঠি সদর উপজেলায় ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত গৃহবধূ দাবি করেছেন, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষা করতেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান। সেখানে অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে
দ্বিপাক্ষিক আলোচনার ইতিবাচক ফল হিসেবে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দুই দেশের সমঝোতার ভিত্তিতে সব খাতেই কর্মী নিয়োগের পথ সুগম হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই ধাপে ধাপে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মোঃ রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পর্যটন নগরী কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংকের জনসচেতনতাবৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাস হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, বরিশাল এ কর্মশালার আয়োজন করেন। এতে সহযোগিতা করেন কুয়াকাটা,আলীপুর, মহিপুর এলাকার ১৪ টি তফসীলী ব্যংক। কর্মশালায় ব্যংক কর্মকর্তা, গ্রাহক ও সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। অগ্রণী ব্যাংক পিলএসি, পটুয়াখালী আঞ্চলিক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফ পৌরসভার এক কুরিয়ার সার্ভিস থেকে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুলাই টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও টেকনাফ মডেল থানা পুলিশ এই তল্লাশি অভিযান পরিচালনা করে। ৩০ জুলাই সকালে বিজিবি সুত্রে জানান-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে
তিন দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, সার্জিও গোরের বাংলাদেশ সফরকে তিনি স্বাগত জানাচ্ছেন। তার মতে, এ সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা
দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত কার্যকর এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের টিপড়াছড়া চা বাগানে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মবিরতি শেষে বৃষ্টির মধ্যেই শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ
তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফরজে)’ প্রকল্প দেশের অন্যতম সফল শিল্পোন্নয়ন উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ২০১৭ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রায় ১ লাখ ৮০ হাজার