
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ ২০২৬ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এসময় গোটা স্কুল ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।
