
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রাখার ঘটনায় একে জনগণের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা।
