রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০

শেয়ার করুনঃ
নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মতে, সংসদ নির্বাচনের মতো একটি জটিল ও সংবেদনশীল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা হলে তা তাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ হতে পারে, তেমনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানও বিতর্কের মুখে পড়তে পারে।

রোববার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অল্প বয়সী শিক্ষার্থীদের নির্বাচন কার্যক্রমে যুক্ত করা কোনোভাবেই সমীচীন নয় এবং এ বিষয়ে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে তাদের অবস্থান জানানো হয়েছে।

আরও

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

নজরুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংক্রান্ত আইনে যাদের দায়িত্ব নির্ধারিত রয়েছে, শুধুমাত্র তাদেরকেই নির্বাচনি কাজে রাখা উচিত। তিনি জানান, ছাত্রদের পাশাপাশি স্কাউটদের যুক্ত করার কথাও শোনা যাচ্ছে, যা নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। কমিশন তাদের বক্তব্যের যৌক্তিকতা স্বীকার করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।

বৈঠকে নির্বাচনি এলাকায় তথাকথিত শান্তি কমিটি গঠনের গুঞ্জন নিয়েও কথা হয় বলে জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, শান্তি কমিটি শব্দটি বিএনপির কাছে অত্যন্ত অস্বস্তিকর। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধরনের কোনো কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের এলাকা ছেড়ে অন্য নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করছেন, যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, আইনে বাধা না থাকলেও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগতদের সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করা উচিত। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, প্রায় ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠান রয়েছে। বিএনপির মতে, সক্ষম ও নিরপেক্ষ প্রতিষ্ঠানকেই পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া উচিত এবং অতিরিক্ত পর্যবেক্ষক যেন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কারণ না হয়, সে বিষয়েও নজর রাখা দরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিনির্বাচন কমিশন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিএনপির হাত ধরেই সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

বিএনপির হাত ধরেই সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

ভোটার তালিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত দেড় বছরে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তরের তথ্য তাদের কাছে রয়েছে। কমিশনের দেওয়া সংখ্যার সঙ্গে বিএনপির প্রাপ্ত তথ্যের মিল নেই বলে অভিযোগ করেন তিনি। কিছু হোল্ডিংয়ে অস্বাভাবিক সংখ্যক ভোটার থাকার বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।

বৈঠকে আরও বলা হয়, নির্বাচনি এলাকায় ইলেক্টোরাল ইনকয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি থাকলেও সাধারণ মানুষের কাছে এর কার্যক্রম স্পষ্ট নয়। বিএনপি চায় এই কমিটির ভূমিকা আরও দৃশ্যমান হোক। বৈঠকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের বিএনপি প্রতিনিধি দল অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

সর্বশেষ সংবাদ

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের জনগণ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে পথে পথে তারা যে জনসমর্থন পেয়েছেন, তাতে স্পষ্ট হয়েছে যে জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেবে না। তিনি

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

জামায়াত ঘোষিত লং মার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান দাবি করেন, জামায়াত ঘোষিত লং মার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা কেন দেশের বাইরে থাকবেন, তিনি যেন দেশে ফিরে আসেন। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যত চোর

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লংমার্চে বাধা দেওয়া হলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে