প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২

পাকিস্তানের বিভিন্ন জেলায় শনিবার (৩১ জানুয়ারি) একযোগে চালানো সন্ত্রাসী হামলায় দেশটির অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। হামলার পরপরই বিশেষ করে বেলুচিস্তান প্রদেশজুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
