প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮

নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপির আরও দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
