হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আবারও পিছিয়ে গেল। কাতারভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল, তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ফলে লন্ডনে তার চিকিৎসা এখনই হচ্ছে না। এ নিয়ে পঞ্চমবারের মতো স্থগিত হলো খালেদা জিয়ার বিদেশ যাত্রা। সোমবার (৮ ডিসেম্বর) সকালেই বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা
“হায়রে মজা তিলের খাজা”—সরল এই উচ্চারণের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ পরিশ্রম, দক্ষতা এবং কয়েক প্রজন্মের চর্চা। কুষ্টিয়ায় ১৯০০ সালের দিকে প্রথম তিলের খাজা তৈরির সূত্রপাত হলেও এখন দেশের বিভিন্ন অঞ্চলে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। শীতকাল এলেই তিলের খাজার চাহিদা বহুগুণ বেড়ে যায়। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিজয়রাম গ্রামের মোহন্ত পরিবার দীর্ঘ ২০ বছর ধরে এই ঐতিহ্যবাহী খাদ্যপণ্যটি তৈরি করে
ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজালের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকবৃন্দ ঝিনাইদহ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
হবিগঞ্জের আজমিরীগঞ্জে মতবিনিময় সভা করেছেন জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। ৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক পরিচালনায় ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস.এম রেজাউল করিম, উক্ত সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, আমি আপনাদের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর এলাকার উচালিয়া পাড়া রসমতহাটি, মুন্সি পাড়া ও হিন্দু পাড়া মধ্যস্থানের গোয়ালপুকুর দীর্ঘদিন ধরে কচুরিপানায় ঢেকে রয়েছে। পুকুরের পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ায় আশপাশের কয়েকটি পরিবার মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে। স্থানীয়দের অভিযোগ—পুকুরটি নিয়ে মামলা চলমান থাকায় বহুদিন ধরে কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে না। ফলে পুকুরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে কচুরিপানায় পুকুরটি সম্পূর্ণ ঢেকে গেছে। পুকুরপাড়ের
চলতি রবি মৌসুমে বোরোধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এই বীজ ও সার বিতরণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজদী টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ধন রঞ্জন দে (৬০) চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সোয়া
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী-শিশুসহ সাতজন ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় টেকনাফ কোস্ট গার্ডের কেরুনতলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লে. সালাহউদ্দিন রশিদ তানভির। তিনি জানান, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী নিবন্ধন কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত অ্যাপে নিবন্ধন করেছেন ২ লাখ ৫০ হাজার ৭৮ জন প্রবাসী। ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির সময়েই নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও তীব্র করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। পরে জনদুর্ভোগ এড়াতে সড়ক থেকে সরে দাঁড়ালেও ঘোষণা দেন—অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে তারা স্লোগান ও মানববন্ধন কর্মসূচি চালিয়ে যান। শিক্ষার্থীরা
বিএনপি মানুষের কাছে ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা মানুষকে বিনা কষ্টে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তারা প্রথমে বাসস্টেশন কোথায় তা জেনে নিক। তারা ইহকালে
নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের বর্বর হামলায় ফখরুল ইসলাম মনজু ওরফে বলি (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদিউজ্জামানের ছেলে। নিহতের পরিবার জানায়, ভোরে বলি তার অসুস্থ ভাগ্নিকে দেখতে বোনের
পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত আবারও রক্তাক্ত সংঘর্ষের সাক্ষী হলো। বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে টানা দুই দিনের গোলাগুলিতে কমপক্ষে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য নিউজ রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবান যোদ্ধারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর ওপর প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। তাৎক্ষণিকভাবে পাকিস্তান সেনাবাহিনী
দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তার অবসরের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই আইনাঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা—কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান ছয় বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশের বিচার বিভাগ, আইনজীবী মহল এবং বিভিন্ন
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামার অনুমতি পেয়েছে। প্রয়োজন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। তিনি জানান, বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থানে থাকে, তবে নির্বাচনের সময় বিশেষ গুরুত্বের সঙ্গে নজরদারি
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) ভোর রাতের দিকে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে কবরস্থানের প্রাচীর ও বাঁশ দিয়ে ঘেরা অংশে আগুন ধরায়। স্থানীয়রা ভোরে ফজরের নামাজের সময় আগুন দেখে দ্রুত নেভায়। স্থানীয়রা মনে করেন, এটি স্বাধীনতাবিরোধী চক্রের পরিকল্পিত নাশকতা। পাঁচজন মুক্তিযোদ্ধার কবর রয়েছে সংরক্ষিত ৪ শতাংশ এলাকায়। স্থানীয় মুক্তিযোদ্ধা মো. সমশের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক শক্তিগুলো যারা পরিবর্তনের পক্ষে, তারা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই জোট কেবল নির্বাচনী নয়, এটি মূলত একটি রাজনৈতিক জোট। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যদি কেউ গায়ের জোরে ভোট আদায় বা ধর্মের নামে প্রতারণা করে, তারা পরাজিত হবে। “আমাদের গণ-অভ্যুত্থানের
পটুয়াখালীর কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মিঠাগঞ্জ ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। মৌখিকভাবে করা পাঁচ বছরের চুক্তিকে পরবর্তীতে কৌশলে ১৫ বছরের লিখিত চুক্তিপত্রে রূপান্তর করে জমি নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী লুৎফর সিকদার জানান, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতুলি গ্রামে অবস্থিত লেমুপাড়া মৌজার জে.এল নং-৪৪–এর ৩৬ শতক জমি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হল রুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিএনবি প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন প্রধান অতিথি ছিলেন। সিএনবির প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাথারডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর,
নওগাঁর আত্রাইয়ে ইউটিউব দেখে মাশরুম চাষে উদ্বুদ্ধ হয়ে জীবিকা পরিবর্তনের স্বপ্ন দেখছেন গৃহবধূ শাহাজাদী। তিনি আত্রাই উপজেলার ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিংসাড়া গ্রামের মো. বাবলুর রহমানের স্ত্রী। স্বামীর চাকুরির কারণে দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন অবস্থান করার পর দুই বছর আগে গ্রামে স্থায়ী হয়েছেন শাহাজাদী। ২০২৩ সালে ইউটিউবে মাশরুম চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের
নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রিয়া একই বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা