প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৭

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয় বলেও তিনি মন্তব্য করেন।
