সোমবার, ৩১ আগস্ট, ২০২৬১৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইসরায়েলকে পাঠানো যুক্তরাজ্যের অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৫

শেয়ার করুনঃ
ইসরায়েলকে পাঠানো যুক্তরাজ্যের অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ব্যবহার ও মাটিতে অবতরণসংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি ইউরোপীয় অস্ত্র পরিবহন নীতিমালা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

গত মাসে ব্রিটিশ অনুসন্ধানী গণমাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ান মানবাধিকার সংগঠন ভ্রেইডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং আন্তর্জাতিক সংগঠন প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে সতর্ক করে জানায়, বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলে অস্ত্র পাঠানো হচ্ছে। তাদের সতর্কবার্তার পর গত ২৪ মার্চ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে যুক্তরাজ্য থেকে আগের দিন আসা দুটি চালান জব্দ করা হয়।

বেলজিয়ামের একজন বিশেষজ্ঞ প্রকৌশলী জব্দকৃত মালামাল পরীক্ষা করে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামরিক বিমানে ব্যবহৃত যন্ত্রাংশ শনাক্ত করেন। অভিযোগ ওঠে, চালানগুলো যথাযথভাবে ঘোষণা না দিয়ে পরিবহন করা হয়েছিল। এ ঘটনায় বেলজিয়াম কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ফৌজদারি তদন্ত শুরু করেছে।

আরও

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। তবে দক্ষিণ বেলজিয়ামের ওয়্যালুন আঞ্চলিক সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে মার্কিন অ্যারোস্পেস কোম্পানি মুগ অন্যতম। কোম্পানিটির যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন কারখানা থেকে এর আগেও গত ডিসেম্বর মাসে বেলজিয়াম হয়ে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছিল।

তদন্তকারী সূত্র জানায়, যন্ত্রাংশগুলো যুক্তরাজ্যের একটি ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্সের আওতায় রপ্তানি করা হচ্ছিল। তবে এগুলোকে সামরিক সরঞ্জাম হিসেবে নয়, সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল। অনুসন্ধানে আরও জানা যায়, একই পদ্ধতিতে অন্তত ১৭টি চালান লিয়েজ বিমানবন্দর ব্যবহার করে ইসরায়েলে পাঠানো হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মুগ কোম্পানি মূলত এম-৩৪৬ প্রশিক্ষণ বিমানের জন্য অ্যাকচুয়েটর তৈরি করে, যা ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়। তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া নথিতে দেখা গেছে, বেলজিয়াম হয়ে এসব সামরিক সরঞ্জাম পরিবহনের বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছে সুনির্দিষ্ট কোনো নথি নেই।

ইসরায়েলবেলজিয়ামঅস্ত্ররপ্তানি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কায় ব্রিটিশ সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির ৩৫০ লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করেছিল। যদিও কিছু বিশেষ কর্মসূচির জন্য সীমিত ছাড় রাখা হয়েছিল।

আরও

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র
ওয়্যালুন সরকারের মুখপাত্র জানিয়েছেন, এসব মালামাল পরিবহনের জন্য বাধ্যতামূলক ট্রানজিট লাইসেন্স প্রয়োজন ছিল। কিন্তু কোনো আবেদন করা হয়নি এবং আবেদন এলেও বর্তমান পরিস্থিতিতে তা প্রত্যাখ্যান করা হতো বলে সরকার স্পষ্ট করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শিক্ষার্থী রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাল গ্রেফতার

শিক্ষার্থী রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাল গ্রেফতার

শিশুর চিকিৎসা নিয়ে হাসপাতালে দুই আনসার সদস্যের হাতাহাতি

শিশুর চিকিৎসা নিয়ে হাসপাতালে দুই আনসার সদস্যের হাতাহাতি

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরান জানিয়েছে, কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ব্যবহার করা হয়েছে। হামলায় দুই ঘাঁটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীও রয়েছে। বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন জেলার অন্তত ১৯টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরানের ওপর ওয়াশিংটনের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন কর্মকর্তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এর আগে স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাতের সময় একটি কৌশলগত জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি নাগরিক রয়েছেন। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে থাকা মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুতসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তত ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সমঝোতার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ঐতিহাসিক এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়বে। এতে দেশের জ্বালানি সরবরাহ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে দাবি