
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৩৭
রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর গায়া এলাকায় ফ্যাশন জাল ফেলে মাছ শিকারের সময় জাফরগঞ্জ এলাকার জেলে সুব্রত হলদারের জালে ধরা পড়ে বিরল আকৃতির এই মাছটি।
