প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৯

দাম বৃদ্ধির আশঙ্কায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক দোকানে বোতলজাত তেল বিক্রি বন্ধ রয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে খোলা সয়াবিন তেল লিটারে প্রায় ২১০ টাকায় বিক্রি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় ব্যয় বেড়ে গেছে।
