প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও কঠোর নজরদারির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে ওয়াশিংটন যদি ‘পুলিশের’ ভূমিকা পালনের চেষ্টা করে, তবে তাদের যুদ্ধজাহাজ সাগরে ডুবিয়ে দেওয়া হবে।
