আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংবিধানের পরিপন্থি এবং এটি অসাংবিধানিক ঘোষণা করা উচিত। একই সঙ্গে আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে, যাতে কেন
চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক ‘নিউ চ্যাম্পিয়ন্স’ সম্মেলনের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সেশন শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস সিঙ্গি। সেশনে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী
হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দ্রুত ও কার্যকর তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নয়জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বুধবার (২৪ জুন) সকালে ১৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকি এলাকার এলেনপুর বিএসএফ ক্যাম্পের
ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় এক বিবৃতিতে জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রশংসা করেছে, যেখানে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যমূলক হামলার নথিভুক্ত প্রমাণ তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওই প্রতিবেদনে এমন গুরুত্বপূর্ণ আইনি তথ্য রয়েছে, যা শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ব্যাপকতা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সভা-সেমিনার ফি, সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার ওপর উৎসে করের হার দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন পেশাজীবী এসব খাতে আগের তুলনায় কম অর্থ হাতে পাবেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সভা-সেমিনারে অংশগ্রহণের বিপরীতে প্রাপ্ত ফি, বিভিন্ন ধরনের সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার ওপর উৎসে করের হার বর্তমান ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০
ইরানের সঙ্গে হওয়া নতুন দ্বিপক্ষীয় সমঝোতা নিয়ে সমালোচনাকারীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও ভালোভাবে জানার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নিজের দলের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের তীব্র সমালোচনার জবাব দিতে গিয়ে ট্রাম্প বলেন, সমালোচকরা পুরো বিষয়টি যথাযথভাবে অনুধাবন করতে পারেননি। ট্রাম্প বলেন, ‘আমার বন্ধু হলেও
সরকার আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দেওয়ায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে বুধবার (২৪ জুন) বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন কারিগরি ও আইনি জটিলতা নিরসন বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমদের প্রতি সদাচরণ, তাদের সম্পদের সুরক্ষা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইয়াতিমদের হক আদায় অপরিহার্য। ধর্মীয় সূত্র মতে, ইয়াতিম হলো সেই শিশু, যার পিতা মৃত্যুবরণ করেছেন এবং সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম ইয়াতিমদের
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘ক্ষয়ক্ষতি তহবিল’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ তহবিল কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়ার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগ এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার
পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, কাউখালী কেজি ইউনিয়ন
দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা কর্মসূচি পরিদর্শনের পর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ আজকের
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান রমনা, ধানমন্ডি, বংশাল, খিলক্ষেত, কদমতলী,
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজে অপরিশোধিত তেল পরিবহন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি সামান্য হ্রাস পেয়ে ৭৭ দশমিক ৭০ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামী ধানমন্ডি জোন ওই এলাকায় একটি মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেন বলে প্রত্যক্ষদর্শীরা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ব্রিজে ধাক্কা লেগে খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা’ নামের যাত্রীবাহী বাসটি
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ব্রেক করতেই সড়কে স্লিপ করে পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯'টার পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল উপজেলার বালিঘাটার নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল মোটরসাইকেল যোগে গোহাটি থেকে বাড়ি ফিরছিলেন। সে পৌর শহরের লাঙ্গল হাটিতে পৌঁছালে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামূল্যে কৃষকদের বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দেশী জাতের উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধান ও হাইব্রিড জাতের মরিচের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব প্রদান করা হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা দশ ইউনিয়নের তিন হাজার কৃষককে পাঁচ কেজি করে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে ঘুড়কা এলাকার বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালিত হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
মৃৎশিল্প বাংলাদেশের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিল্প, যা আবহমান বাংলার সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে কুমার বা কুম্ভকার সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে মাটি দিয়ে তৈজসপত্র, খেলনা ও নানাবিধ গৃহস্থালি সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। প্রাচীনকাল থেকেই পাল বর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও সময়ের পরিবর্তনে এখন অন্য সম্প্রদায়ের মানুষও
মাদক সেবন কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্তির করাল গ্রাসে প্রতিনিয়ত নিভে যাচ্ছে অসংখ্য তরুণ প্রাণ, আর হতাশা ও বুকচাপা কান্নায় ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে সহজলভ্য হয়ে উঠেছে মরণনেশা ইয়াবা। এই মাদককে কেন্দ্র করে একশ্রেণীর অসাধু চক্র রাতারাতি বিপুল সম্পদের মালিক হচ্ছে। অল্প সময়ে
মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তুরস্ক বর্তমানে ইসরায়েলের জন্য চিরবৈরী দেশ ইরানের চেয়েও বড় ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে বলে দাবি করেছে ইসরায়েলের একটি প্রভাবশালী সংবাদপত্র। ইসরায়েলি দৈনিক মারিভ-এ প্রকাশিত এক বিশেষ সামরিক বিশ্লেষণে আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক বর্তমানে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী দেশ।