
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫৪

সরকার আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দেওয়ায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে বুধবার (২৪ জুন) বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন কারিগরি ও আইনি জটিলতা নিরসন বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
