প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৫৯

মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তুরস্ক বর্তমানে ইসরায়েলের জন্য চিরবৈরী দেশ ইরানের চেয়েও বড় ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে বলে দাবি করেছে ইসরায়েলের একটি প্রভাবশালী সংবাদপত্র। ইসরায়েলি দৈনিক মারিভ-এ প্রকাশিত এক বিশেষ সামরিক বিশ্লেষণে আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
