প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:২

ইরানের সঙ্গে হওয়া নতুন দ্বিপক্ষীয় সমঝোতা নিয়ে সমালোচনাকারীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও ভালোভাবে জানার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নিজের দলের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের তীব্র সমালোচনার জবাব দিতে গিয়ে ট্রাম্প বলেন, সমালোচকরা পুরো বিষয়টি যথাযথভাবে অনুধাবন করতে পারেননি।
