জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ব্রেক করতেই সড়কে স্লিপ করে পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯'টার পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল উপজেলার বালিঘাটার নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল মোটরসাইকেল যোগে গোহাটি থেকে বাড়ি ফিরছিলেন। সে পৌর শহরের লাঙ্গল হাটিতে পৌঁছালে ট্রাক দেখে মোটরসাইকেলের ব্রেক করলে পাঁচবিবি-হিলি সড়কে পড়ে যায়। এসময় হিলি থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথা থেঁতলে ঘটনাস্থলে মারা যায়। তবে পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নেয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।