প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:২৯

ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় এক বিবৃতিতে জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রশংসা করেছে, যেখানে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যমূলক হামলার নথিভুক্ত প্রমাণ তুলে ধরা হয়েছে।
