বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও চলমান কর্মসূচী নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। শনিবার(১৩ জুন) সকাল ১১টায় হিজলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বরিশালের জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমন, বরিশালের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি), বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী
মেঘনা নদীর তীব্র ভাঙনে বরিশালের হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও জীবিকার অবলম্বন। এ অবস্থায় স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। সকাল ১১টায় গৌরবদি ইউনিয়নের ওরাকুল এলাকার ভাঙনকবলিত নদীতীরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন কয়েক হাজার ভুক্তভোগী মানুষ। নৌপরিবহন প্রতিমন্ত্রী
বরিশালের হিজলা উপজেলার অধিকাংশ অঞ্চলের মানুষের যাতায়াত ও যোগাযোগের প্রধান মাধ্যম নদীপথ। ভৌগোলিক বাস্তবতায় উপজেলার প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নদীপথের গুরুত্ব অত্যন্ত বেশি। তবে দীর্ঘদিন ধরে উপজেলার একমাত্র সরকারি স্পিডবোটটি সম্পূর্ণ অকেজো অবস্থায় পড়ে থাকায় প্রশাসনিক কার্যক্রমে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা মহামারীর সময় স্পিডবোটটি মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এরপর থেকে বছরের পর বছর
বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। মঙ্গলবার (১৯ মে) সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছিল।
বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ’৯০-এর জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ঈদ পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক ছাত্রনেতারা ফিরে দেখেন তাদের আন্দোলনের স্মৃতি। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সময়ের ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতারা। এতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। দিনের শুরুতে খুন্না বাজার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জাটকা ও ইলিশ সম্পদ রক্ষায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় নিষিদ্ধ একটি পাঙ্গাশের পোনা ধরার চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সোমবার (৯ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি
বরিশালের হিজলা উপজেলায় জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই মাসব্যাপী (১ মার্চ থেকে ৩০ এপ্রিল) ইলিশ অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ মার্চ) সকাল ১১টায় হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকারের অভিযোগে ৬ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়। হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল মোবাইল কোর্ট পরিচালনা করে আটক জেলেদের মোট
টানা আন্দোলন-সংগ্রাম, রাজপথের লড়াই এবং তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা—এই পথ পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন মো. রাজিব আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, দুই উপজেলা মিলিয়ে রাজিব আহসান ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ
বরিশালের হিজলা উপজেলায় দলীয় শৃঙ্খলা ও সংগঠনের নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় শিক্ষক ফোরামের এক নেতাকে তাঁর পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খুন্না বাজারে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতার নাম মাওলানা মো. মোজাম্মেল হক। তিনি জাতীয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান বলেছেন, হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষ আর অবহেলিত থাকবে না। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চল থেকে “অবহেলিত” শব্দটি চিরতরে মুছে ফেলা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত বরিশালের হিজলা উপজেলার
বরিশালের হিজলা আর্মি ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ৪১ বীর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন
বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 'বিশেষ কম্বিং অপারেশন-২০২৬' এর আওতায় পরিচালিত এই অভিযানে আনুমানিক ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে আটক করা হয়েছে। বরিশাল জেলা মৎস্য অফিসার ড. মো. হাদিউজ্জামান এবং বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান-এর সার্বিক
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পাতানো অবস্থায় ১২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরে প্রকাশ্যে এসব
বরিশাল-৪ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হরিনাথপুর বাজার সংলগ্ন খা বাড়ির উঠানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের কান্ডারী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রাজিব
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জাটকা নিধন বন্ধে বিশেষ অভিযান চালিয়ে চারজন জেলেকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে প্রায় চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত
বরিশালের হিজলা উপজেলায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোস্তফা সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চর কুশোরিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের
বরিশাল-৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় হিজলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজিব আহসান তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হবে নাগরিক সেবা নিশ্চিত করা। হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে
বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র কাউরিয়া বন্দর ব্যবসায়ী পরিচালনা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার(২৫ জানুয়ারি) রাতে বাজারের খোলা মাঠে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান খান সজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মিজানুর রহমান বেপারী। কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে রয়েছেন: সহ-সভাপতি: হারুন
বরিশালের হিজলা উপজেলায় জাটকা নিধন প্রতিরোধে বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। অবৈধভাবে জাটকা বিক্রির দায়ে পাঁচজন মাছ বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাউরিয়া বাজারে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’ এবং জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা
বরিশালের হিজলা উপজেলা সদরের টেকের বাজারে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জীবননাশী ওষুধ ও মাদকসহ মোঃ রাসেল শেখ (৩২) ও মোঃ হেলাল (৩৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার রাতে ফুটপাতে সাধারণ মানুষকে প্রতারিত করে ওষুধ বিক্রিকালে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত রাসেল শেখ গোপালগঞ্জ জেলার মানিকহার গ্রামের বাসিন্দা। অপরদিকে মোঃ হেলাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনভর মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে হিজলা উপজেলা মৎস্য