
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান বলেছেন, হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষ আর অবহেলিত থাকবে না। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চল থেকে “অবহেলিত” শব্দটি চিরতরে মুছে ফেলা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
