
প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ১৪:৪৪

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জাটকা ও ইলিশ সম্পদ রক্ষায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় নিষিদ্ধ একটি পাঙ্গাশের পোনা ধরার চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সোমবার (৯ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
