বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিজলায় ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতাকে অব্যাহতি

তালুকদার মামুন
তালুকদার মামুন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১

শেয়ার করুনঃ
হিজলায় ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতাকে অব্যাহতি

বরিশালের হিজলা উপজেলায় দলীয় শৃঙ্খলা ও সংগঠনের নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় শিক্ষক ফোরামের এক নেতাকে তাঁর পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খুন্না বাজারে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতার নাম মাওলানা মো. মোজাম্মেল হক। তিনি জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার ‘প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাওলানা মোজাম্মেল হকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয় এবং কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলেও তিনি তা যথাযথভাবে পালন করেননি।

আরও

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড
সংগঠনের শীর্ষ নেতারা জানান, বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর সংগঠনের স্বার্থ, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে তাঁকে পদচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সংবাদ সম্মেলন শেষে মাওলানা মোজাম্মেল হকের হাতে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পত্র হস্তান্তর করা হয়। অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী। পত্রে উল্লেখ করা হয়, ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকেই এই আদেশ কার্যকর হবে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সংগঠনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নেতৃবৃন্দ আরও জানান, দলীয় শৃঙ্খলা রক্ষায় সংগঠন ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণ করবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি
ইসলামী আন্দোলননেতাকে অব্যাহতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মোঃ ওয়াসিম আকরাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার কালাপানি এলাকার মৃত শওকত পি.সি.-এর ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে দায়ের করা জিআর মামলা নং-১৭৩/২০১৭ ও দায়রা মামলা নং-৩৬/২০১৮ এর বিচার

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও শহরের সৌন্দর্যবর্ধনে উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।  পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো  জহিরুল ইসলাম বলেন,

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলামের বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সাবেক কর্মকর্তা বদলি হওয়ার পর কাঁঠালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!