
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ২২:৯

বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ’৯০-এর জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ঈদ পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক ছাত্রনেতারা ফিরে দেখেন তাদের আন্দোলনের স্মৃতি।
সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সময়ের ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতারা। এতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
দিনের শুরুতে খুন্না বাজার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আফসার উদ্দিন মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
পরে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব। এতে অংশগ্রহণকারীরা তাদের ছাত্রজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক জহুরুল আলম নবু হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মনির হোসাইন বলেন, ’৯০-এর ছাত্র আন্দোলন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি এই ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাবুদ্দিন সাবু। বক্তব্য রাখেন সোহরাব হোসেন, আতিকুর রহমান আজাদ, আদিল হোসেন, আবুবকর সিদ্দিক ফারুক খান ও ছাত্তার মাঝি।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মামুন আলম হাওলাদার। অনুষ্ঠানে ফোরামের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্মৃতিচারণ পর্বে বক্তারা অতীতের সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।